
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি স্যালুট জানানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পর নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
এক ফেসবুক পোস্টে তিনি বলেন, বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা থেকেই তিনি স্যালুট দিয়েছেন। তাঁর ভাষায়, “হাত আমার, সম্মান জানিয়েছি জাতির বীর সন্তানদের।”
তিনি আরও জানান, তাঁর বাবা একজন গেরিলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার ছিলেন এবং প্রতিমন্ত্রী হিসেবে তিনি জনগণের প্রতিনিধিত্ব করেছেন। বিষয়টি নিয়ে অযথা বিতর্ক বা সমালোচনা না করার আহ্বান জানিয়ে ইশরাক বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো নিয়ে তামাশা করা দুঃখজনক। পোস্টের শেষে তিনি সবার জন্য আল্লাহর হেদায়েত কামনা করেন।



