
লন্ডনে বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনাবৃষ্টির মধ্যে নজিরবিহীন উদ্যোগ
যুক্তরাজ্যের বুকে এক ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ ঘটনা। দীর্ঘস্থায়ী খরা ও অনাবৃষ্টিতে যখন মানুষের জীবনযাত্রা, পানির সরবরাহ এবং কৃষিজমি ক্ষতির মুখে, ঠিক সেই সময়ে পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী ইস্ট লন্ডন মসজিদে আদায় করা হলো সালাতুল ইস্তিসকা—বৃষ্টির জন্য বিশেষ নামাজ।
গত ১৬ আগস্ট ২০২৬, রবিবার ইস্ট লন্ডন মসজিদ কর্তৃপক্ষ এই বিশেষ নামাজের আয়োজন করে।
বৃষ্টির প্রত্যাশায় আল্লাহর কাছে প্রার্থনা করতে বিপুলসংখ্যক মুসল্লি এতে অংশ নেন। খরা ও অনাবৃষ্টির মতো কঠিন পরিস্থিতিতে ধর্মীয় অনুভূতি, দোয়া ও সম্মিলিত প্রার্থনার এই উদ্যোগ মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিশেষ তাৎপর্য বহন করছে।
যুক্তরাজ্যের মতো বৃষ্টিপ্রবণ দেশে এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য বিশেষ নামাজের আয়োজন নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ঘটনা। আমার জানা মতে, যুক্তরাজ্যে এমন বৃহৎ পরিসরে সালাতুল ইস্তিসকার আয়োজন অত্যন্ত বিরল। সরকার জরুরী বৈঠক করছেন, মানুষের ফোনে জরুরী সতর্ক বার্তা প্রেরণ করছেন।
এই ঘটনা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বরং বর্তমান পরিবেশগত ও জলসংকটের বাস্তবতার দিক থেকেও গুরুত্বপূর্ণ একটি বার্তা বহন করে—প্রকৃতির ওপর মানুষের নির্ভরতা এবং কঠিন সময়ে সৃষ্টিকর্তার কাছে মানুষের আশ্রয় প্রার্থনা।




