স্বরাষ্ট্রমন্ত্রী: সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান অনুযায়ী সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তিনি আগামী ছয় মাস রাষ্ট্রীয় নিরাপত্তাসহ সব সুযোগ-সুবিধা পাবেন।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে তিনি বলেন, দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতি সাংবিধানিক সুরক্ষা পেয়েছেন, তাই ওই সময়ের কর্মকাণ্ড নিয়ে তার বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলা করা যায় না।

সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোন যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান প্রযুক্তির যুগে বিশ্বের যেকোনো স্থান থেকে যোগাযোগ সম্ভব, তাই লন্ডনে গিয়ে কথা বলার দাবি বাস্তবসম্মত নয়।